বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় মারপিটে আহত নৈশ প্রহরীর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় মারপিটে আহত নৈশ প্রহরী মো. মনিরুজ্জামান (৭০) বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে মারা গেছেন। দুর্বৃত্তরা গত ৮ জানুয়ারি রাতে সদরের এরুলিয়া এলাকায় একটি কোল্ড স্টোরেজের সামনে তাকে মারপিট করেছিল। সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, মনিরুজ্জামান সদর উপজেলার এরুলিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ওই এলাকায় কাফেলা কোল্ড স্টোরেজের নৈশ প্রহরী ছিলেন। গত ৮ জানুয়ারি রাতে অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা কোল্ড স্টোরেজের সামনে তাকে মারপিট করে ফেলে যায়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান ১৫ জানুয়ারি বুধবার রাতে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, কে এবং কেন তার উপর হামলা করেছিল তা জানা যায়নি। এ ব্যাপারে সদর থানায় বিকাল পর্যন্ত মামলা হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com