বাংলা হেডলাইনস বগুড়া : স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ ২০ জনকে গ্রেফতার করেছেন। তাদের কাছে ১৮ লিটার চোলাই মদ ও বেশি কিছু ডাকাতির সরঞ্জাম পাওয়া গেছে। রোববার তাদের বগুড়া সদর থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।
এরা হলো , শুকুর আলী (২৪), সুজন জমাদার (৫০), জহুরুল ইসলাম প্রাং (২৮), মিলন সরকার (৩৫), শ্রী বুলু সরকার (৩০), আসলাম মন্ডল (৫৫), ফেরদৌস আকন্দ (২৫), খোকন মন্ডল (২৮) ও আজিম শেখ (৪৬) এবং আরিফ বেপারী (২৩), মেহেদী হাসান (৩০), পিন্টু মিয়া (৩০), মাহমুদুল হাসান সকেন (৩৫), হৃদয় সরকার (২০), জয়নাল মন্ডল (৩৫), মোঃ মাসুম (২৯), মুছা আকন্দ (৩২), বিপুল মন্ডল (৩০), মুরাদ চৌধুরী (২৫) ও সাইদুল ইসলাম (৪৬)।
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি খলিলুর রহমান জানান, শনিবার রাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের নামাজগড় ভান্ডারী মসজিদের পাশে অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাই মদসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে শহরের জামিলনগর জান-ই-সাবা হাউজিং কমপ্লেক্সের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৫টি ছুরি, ১টি চাকু, ১টি কাটিং প্লাস, ২টি এন্টি কার্টার, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি রেঞ্জ এবং ১টি প্লাস পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ডাকাতি করে আসছিল।