শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পাহাড়ে সকল শিক্ষা বিস্তারে সরকার বদ্ধপরিকর:দীপংকর

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সকল শিক্ষা বিস্তারে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষা বিস্তারের জন্য রাঙ্গামাটিতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করে শিক্ষার দ্বার উন্মোচন করেছেন। এতে করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এখানকার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা।

সোমবার সকালে রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে দীপংকর তালুকদার এমপি  এই কথা বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফয়জুল আজিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের মনোয়ারা আক্তার জাহান হক, স্মৃতি বিকাশ ত্রিপুরা, লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল।এসময় গন্যমান্য ব্যাক্তিগন, অভিভাবক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com