বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

উল্লাপাড়ায় সরকারি ঔষধ বিক্রির দায়ে জেল জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‍্যাব -১২ সদস্যরা। গ্রেফতারকৃত মাসুদ রানা উল্লাপাড়া থানার পারমনোহরা গ্রামের মোঃ হাসান আলী মন্ডলের ছেলে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌- র‍্যাব-১২।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত ব্যবসায়ী মাসুদ রানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে উল্লাপাড়া বাজারে অবৈধভাবে সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃতে মোবাইলকোর্ট পরিচালনা করে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাহাকে ২০,০০০/- টাকা জরিমানাসহ ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com