রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে যাত্রী সেবা উন্নয়নে যাত্রী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি হতে দেশের ৬৪টি জেলায় বিলাসবহুল বাস সার্ভিস চালু ও যাত্রীসেবা উন্নয়নের দাবিতে নবগঠিত রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আত্মপ্রকাশের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে নবগঠিত  সংগঠনটি।

শনিবার  রাঙ্গামাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক আনোয়ার মিয়া বানু, যুগ্ম-আহবায়ক জহির আহমদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম মুন্না, সংগঠনটির  উপদেষ্টা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য নন্দন দেবনাথ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পরিবহন ব্যবসার নামে দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় দেশের বৃহত্তর জেলা রাঙ্গামাটি কয়েক লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নামে একটি সংগঠন। এই সংগঠনের দীর্ঘদিনের নৈরাজ্য-চাঁদাবাজি ও ফিটনেসবিহীন পুরাতন গাড়ি দিয়ে রাঙ্গামাটির যাত্রীদের শোষণ করে আসছে। প্রতি নিয়ত এই ধরণের গাড়ীর কারণে যাত্রী সাধারণ দূর্ঘটনা কবলিত হচ্ছে। এই শোষণের প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির সাধারণ যাত্রীরা প্রতিবাদ করে আসলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহন করেনি তারা।

তাই এই সমস্যা থেকে যাত্রীদের পরিত্রাণ দিতে রাঙ্গামাটিতে আত্মপ্রকাশ করেছে রাঙ্গামাটি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাঙ্গামাটিবাসীদের উন্নত যাত্রী সেবার মান বাড়াতে মাঠে থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com