বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নারী আসক্তির প্রতিবাদ ও মামলা তুলে না নেয়ায় হাত-মুখ বেঁধে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, ব্লেড দিয়ে শরীর ক্ষত-বিক্ষত ও গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টার পর মাথার চুল কেটে দেয়া জড়িত স্বামী রফিকুল ইসলাম (২৮) ধরা পড়েছে।
পুলিশ রোববার দুপুরে তাকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। এর আগে ওই গৃহবধূর বাবা শাজাহানপুর থানায় জামাই রফিকুল ইসলাম ও তার অজ্ঞাত বন্ধুর বিরুদ্ধে মামলা করেন। গত শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলার চকলোকমান খন্দকারপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।