বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাটের পাটবিবি উপজেলার দরগাহপাড়া গ্রামের তায়জুল ইসলামের ছেলে রিয়াদুল জান্নাত (২৫), বিরামপুর উপজেলার বেনীপুর গ্রামের আঃ অহেদ মন্ডলের মেয়ে পিয়ারা বেগম (৪৫) ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্ষুদ্রমাদাইনগর গ্রামের মৃত গোলাম মওলা বক্সের ছেলে আঃ জব্বার (৩৫)।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এরাকায় ও তাড়াশ উপজেলার ক্ষুদ্রমাদাইনগর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১’শ বোতল ফেন্সিডিল, ৩০ লিটার চোলাইমদ উদ্ধার এবং ৪টি মোবাইল ফোন, ৩ টি সিমকার্ড ও ২ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।