বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় প্রথমবার রাঙ্গামাটিতেও পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এই উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রবিবার জাতীয় বীমা দিবস উপলক্ষে আলেচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন অনুরোধ জানান যাতে বীমা করে কোন গ্রাহক যাতে কষ্ট ভোগ করতে না হয়। সেভাবে তার জন্য বীমা কোম্পানিগুলোকে বীমা কার্যক্রম পরিচালনা করতে।
সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’-এই প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব শিল্পী রানী রায়সহ হাটাজারী বেসরকারী বীমা সংস্থার সহকারী কর্মকর্তা মোঃ মামুনু সহ জেলার সকল সরকারী বেসরকারী বীমা কর্মকর্তারা।
আলোচনা সভায় জেলা প্রশাসন একে এম মামুনুর রশিদ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।