শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় রাঙ্গামাটির কীটনাশকযুক্ত মশারি বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: সকলের সর্বাত্বক প্রচেষ্টায় দেশকে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

তিনি বলেন, সরকারের সঙ্গে ব্র্যাক ও অন্যান্য এনজিওগুলো ম্যালেরিয়া কর্মসূচিতে কাজ করছে বলে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমেছে। সরকারের পাশাপাশি এ সাফল্যের ভাগীদার তারাও।

রবিবার  সকালে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের আয়োজনে রাঙ্গামাটির মগবান ইউনিয়নের বড়াগাঙ বাজারে বিভিন্ন এলাকার ৩শত পরিবারদের মাঝে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙ্গামাটি সিভির সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা, ব্র্যাক এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কেতি চাকমা ও ব্র্যাক এর জেলা ব্যাবস্থাপক দেবময় চাকমা প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com