বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

করোনা ভাইরাস থেকে সুরক্ষা লাভের আশায় রাঙ্গামাটিতে মিলাদ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  করোনা ভাইরাসসহ বিভিন্ন দুর্যোগ-মহামারী থেকে দেশ ও জনগণের সুরক্ষায় আল্লাহর রহমত লাভের আশায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার  দুপুরে রাঙ্গামাটি শহরের বনরূপা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জাম্আত সমন্বয় কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রামের প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী শিকদার, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মোঃ আবু সৈয়দ, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু ও হেলাল উদ্দিন প্রমুখ।

এতে জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিবগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে খতমে কোরআন, কসিদায়ে বোরদা খতমসহ বিভিন্ন দোয়া দরুদ পাঠ করা হয়।

পরে মিলাদ মাহফিলে বক্তারা কোন রোগ-বালাই দেশে-বিদেশে মহামারি আকার ধারণ করলে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে দোয়ার আয়োজন করি, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় আমরা আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং সর্বস্তরের লোকের জন্য দোয়া করেছি যাতে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করেন এবং করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com