বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

করোনা জনসচেতনতায় রাঙ্গামাটিতে নেমেছে একদল তরুন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাঙ্গামাটি  শহরের জেল রোড কন্ট্রাকটর পাড়ার একদল তরুনদের উদ্যোগে এলাকার রাস্তা ও বাড়ীর আঙ্গিনায় ভাইরাস

সংক্রমণ প্রতিরোধক জীবাণুনাশক ওষুধ স্প্রে মেশিন দ্বারা ছিটানো হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ১০টা থেকে বিকাল  পর্যন্ত শহরের জেল রোডস্থ কন্ট্রাকটর পাড়ার পুরো এলাকা জুড়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করা হয়।

এ সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এলাকাবাসীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়।

পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতামূলক বার্তাগুলো প্রচার করা হয়।

এই কার্যক্রমে অংশগ্রহণ করেন, প্রেস ক্লাবের সহসভাপতি অলি আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ,গাজী টিভি’র রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, লিটন শীল, সাংবাদিক শেখ ইমতিয়াজ কামাল ইমন, সোনালী ব্যাংকের কর্মকর্তা তানিয়া ইলা, তরুন সংগঠক ঈশান দেওয়ান(বেনসন), জেকি তালুকদার, কোয়েল দাশ, বাধন দেওয়ান, মিঠুন চাকমা, জুন চাকমা, অজিত বাহাদুর (কেনি), প্রত্যয় চাকমা (শ্রেষ্ঠ), প্রজ্জ্বল চাকমা।

উদ্যেক্তারা বলেন, পাড়ায় বসবাসরত সাধারণ মানুষকে সচেতন ও করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ। এতে পাড়ায় আসা যাওয়া সাধারণ মানুষসহ পাড়ায় বসবাসরত মানুষরা করোনা ভাইরাস মোকাবিলায় কিছুটা হলেও সতর্ক হবে।

আমাদের ন্যায় প্রতিটি এলাকা ও মহল্লায় তরুনরা এভাবে উদ্যোগ নিলে মানুষ আরো সচেতন ও সতর্ক হবে এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। তাই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পাড়ায় এই কার্যক্রম অব্যাহত থাকবে

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com