বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে রাঙ্গামাটিতে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরককারি-বেসরকারি ও ক্রীড়া-সামাজিক সংগঠনগুলো শুরু করেছে নানামুখী সচেতনতামূলক তৎপরতা।
এরই অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার সহযোগিতায় ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের উদ্যেগে শহরের গর্জনতলী পুরো এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজেশন লিকুইড ও পানির জার স্থাপন এবং রাস্তা ও জনবসতিপুর্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে ।
বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে বলাকা ক্লাবের সামনে এ কর্মসূচি উদ্বোধন করেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন।
এ সময় বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সাধারণ সম্পাদক মিঠুন মারমা, অর্থ সম্পাদক টিলু মারমা, সদস্য অমিত ত্রিপুরা’সহ ক্লাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।