শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটি আ’লীগ, প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসে বিস্তাররোধে  পাহাড়ের কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে রাঙ্গামাটি  জেলা  আওয়ামী লীগ, প্রশাসন ও পৌরসভা ।

 আজ সোমবার   রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মহীন পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিয়ে কর্মসুচীর

উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।  এছাড়াও রাঙ্গামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে।

এ সময় আওয়ামী লীগ অফিসে ত্রাণ বিতরণকালে রাঙ্গামাটি

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগের ৯ টি ওযার্ডের মোট ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ডের জন্য ১০০জনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবন, পেয়াজসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

এদিকে করোনায় আতংকে কর্মহীন হয়ে পড়া রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গার দুর্গম পাহাড়ী গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

তিনি আজ  রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ৩০ পরিবারসহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেন।

এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা হিরো বড়ুয়াসহ ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন। এই ত্রাণের মধ্যে ১৫কেজি চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

অন্যদিকে রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com