সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

বগুড়ায় ১৮২ জন হাজতিকে মুক্তি দেবার প্রস্তাব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া জেলা কারাগার থেকে লঘু দন্ডপ্রাপ্ত ৫-৬ জন নারীসহ ১৮২ জন কয়েদিকে (সাজাপ্রাপ্ত) মুক্তি দেবার প্রস্তাব করা হয়েছে।

কারা অধিদপ্তরের নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার এ তালিকা পাঠানো হয়। জেলার শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়া জেলা কারাগারের সুত্র জানায়, সরকার করোনাভাইরাস মোকাবেলায় বেশি বন্দী থাকা জেলা কারাগারগুলোতে ৬ মাস থেকে এক বছরের সাজায় থাকা লঘু দন্ডপ্রাপ্তদের মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছে।

এক হাজার ৪০০ জনের ধারণ ক্ষমতার বগুড়া জেলা কারাগারে বৃহস্পতিবার ১০০ নারীসহ দুই হাজার ১০০ হাজতি ও কয়েদি ছিল। এসব নারীদের সাথে চারজন দুগ্ধপোষ্য শিশু আছে।

কারা অধিদপ্তরের নির্দেশের প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় এ কারাগারে ৬ মাস থেকে এক বছরের সাজা আছে এমন ১৮২ জনের তালিকা তৈরি করা হয়েছে।

জেলার শরিফুল ইসলাম জানান, এ তালিকা বৃহস্পতিবার আইজি প্রিজনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশ আসার পর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com