বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পরীক্ষার জন্য ২জনের নমুনা পাঠানো হয়েছে চট্টগ্রামে

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটি শহরে দুই জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।  

রাঙ্গামাটির এনডিসি উত্তম কুমার দাশ জানান, সোমবার  সকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে রিজার্ভ বাজার ও আমানতবাগ এলাকায় হোমকোয়ারেন্টাইনে থাকা  দুই জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

 রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের ডাক্তার মোঃ মোস্তফা কামাল জানান, ইতিমধ্যে দুই জনের নমুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে। আজ এখন পর্যন্ত আরো দু’জনের নমুনা  পাঠানোর সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে।

করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকার ঝুলিক্কা পাহাড়ের একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে।

রবিবার  রাত ১১ টার দিকে ঐ বাসাকে হোম কোয়ারেন্টাইন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি।

জানা গেছে, করোনা সন্দেহভাজন ব্যক্তি বাসু চট্টগ্রামের দামপাড়ায় করোনা পজেটিভ লকডাউন কৃত এলাকায় একটি দোকানে চাকুরী করতো। সে বাড়িতে আসার খবর পেয়ে তার পরিবারকে হোম কোয়ারেন্টাইন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ জানান, রাতে খবর পেয়ে প্রথমে তার বাসায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com