বাংলা হেডলাইনস খুলনা: খুলনার দিঘলিয়ায় করোনার উপসর্গ নিয়ে ইউসুফ আলী খান (৬০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করে। আজ শনিবার সকাল ৯টার দিকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম জানান, ডায়রিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্ট নিয়ে ইউসুফ আলী শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন। সকাল ৯টার দিকে তিনি মারা গেছেন।
তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। তার বাড়ি দিঘলিয়া উপজেলা সদরের খেজুরবাগান এলাকায়।