বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানবতাবিরোধী আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গ্রেফতার করা হয়েছে মানিকগঞ্জের এক শিক্ষককে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মমলা হয়েছে।
ঘিওর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, গ্রেফতারকৃত শিক্ষক ঘিওর উপজেলার তেরশ্রী কে. এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) হোসেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে।
শনিবার (২ মে) রাতে তিনি তার ফেসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। রবিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।
ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি আশরাফুল আলম।