রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে দু:স্থ, নিম্ন মধ্যবিত্ত, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সেনাবহিনীর তৃতীয় পর্বের খাদ্য সহয়তায় শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি এবং সাবান বিতরণ করা হয়।

এসময়, সেনাবাহিনীর ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা আলী রাজিব মাহামুদ মিঠুন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আরো দুইবার এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। করোনা মোকাবেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে এই খাদ্য সহায়তার কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মার্চ থেকে থেকে ১৫ ইস্ট বেংগল (মেকানাইজড) মানিকগঞ্জ জেলায় টহল কার্যক্রম পরিচালনা করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com