বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রাজশাহী ল্যাবের প্রধান টেকনোলজিস্টের মা ও ছেলে করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে


 

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে শুক্রবার দুইজনের নমুনায় করোনা ধরা পড়েছে। তাদের দুজনের একজন করোনা ল্যাবের মেডিকেল প্রধান টেকনোলজিস্টের ১২ বছরের ছেলে ও অপরজন তার ৫৫ বছর বয়সের মা।

তবে টেকনোলজিস্টের নমুনা পরীক্ষা রিপোর্ট অসম্পূর্ণ আসায় তা আবারো পরীক্ষা করা হবে। আক্রান্ত দুইজনেই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বসবাস করছেন।

মা ও ছেলে করোনায় আক্রান্ত হওয়ায় নিয়মঅনুযায়ী ওই টেকনোলজিস্টকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত শিশু ও তার দাদি সুস্থ আছেন বলে জানা গেছে।

ল্যাবের একটি সূত্রের দেয়া তথ্য মতে, রাজশাহীর ল্যাবে শুক্রবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭২টি নমুনার ফলাফল আসে। যার মেধ্য দুইজনের ফলাফল পজিটিভ আসে। শুক্রবার শনাক্ত হওয়া দুইজনের মধ্যে টেকনোলজিস্টের ১২ বছর বয়সী শিশু সন্তানের রিপোর্ট বৃহস্পতিবারই পজিটিভ আসে।


রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান জানান, ল্যাবের একজন টেকনোলজিস্টের সন্তান ও মার করোনা পজেটিভ এসেছে। শুক্রবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। তবে এ দিন ল্যাব সংশ্লিষ্ট সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু প্রধান টেকনোলজিস্টের রিপোর্ট অসম্পন্ন আসেছে। তার নমুনা শনিবার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com