বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সরকারি আদেশ অমান্য করার দায়ে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-১২’র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের বৈশাখী লাচ্ছা সেমাই তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সাল আহম্মেদের আদালতে হাজির করা হলে ওই কারখানার মালিক সমর্দারকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ গৃহে অবস্থান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর দোকানগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com