বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

মানিকগঞ্জে এক সপ্তাহে করোনা আক্রান্ত নেই।। সুস্থ্ হয়েছেন ১০জন

  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে গত ৭দিনে করোনায় আক্রান্ত হননি কেউ। বরং, গত ২৪ ঘন্টায় ৪জন সুস্থ হয়েছেন। এই নিয়ে জেলায় আক্রান্ত হওয়া মোট ১০জন সুস্থ্য হয়েছেন ।

নতুন করে সুস্থ হওয়া ৪জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ২জন এবং শিবালয় ও ঘিওর উপজেলায় রয়েছেন ১জন করে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ রোববার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্য়ন্ত সুস্থ হওয়া ১০জন ব্যক্তির মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৩জন, সিংগাইর উপজেলার ৪জন এবং হরিরামপুর, ঘিওর ও শিবালয় উপজেলার রয়েছেন ১জন করে।

জেলায় মোট ২৩ জন আক্রান্ত ব্যক্তির অন্য ১৩জন তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এবং ভালো আছেন বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: লুৎফর রহমান বলেন, এ পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলার ১০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২জনসহ মোট ৩জন সুস্থ হয়েছেন।

 ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘এ পর্যন্ত জেলায় মোট ৯৭১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং এর মধ্যে ৯২০টি পরীক্ষার ফল পাওয়া গেছে।

পরীক্ষায় ২৩ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গত ৭দিনে সুস্থ হয়েছেন ১০ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com