রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জ করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিলো মুন্নু মেডিক্যাল কলেজ

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা হাসপাতালের ১০০-শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, ১শত পিপিই ও ফেসশিল্ড  দিয়েছে  মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দের হাতে এসব করোনা চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মুন্নু মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডা. ফাহমি ইকবাল রাব্বি।

মুন্নু মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খান রিতা এবং মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্বাহী পরিচালক রাফিউল ইসলামের নির্দেশনায় এই চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়।

উল্লেখ্য, করোনা আক্রান্ত রোগীদের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের আসোলেশন ওয়ার্ডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হলেও চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com