বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ একটি স্ক্রিনশট পোস্ট করাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। এরমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতাকে শাহবাগ থানার মধ্যে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর শাহবাগ থানায় এবং এর সামনে এ
...