বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান।। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, ৩ জন আটক

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৯ দেখা হয়েছে

পুলিশ ও স্পেশাল স্কোয়াড সোয়াট সোমবার ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার এক বাসায় অভিযান চালিয়ে বোমা (ইমপ্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ও  বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি ও তার স্ত্রী অনুকে আটক করা হয়।এর আগে ফরিদ উদ্দিনের ছোট ভাই জামাল উদ্দিন রফিকে ঢাকা থেকে আটক করা হয়।

যাদেরকে আটক করা হয়েছে তারা নব্য জেএমবির সদস্য।

উদ্ধারকৃত বোমা ও বিস্ফোরক সম্প্রতি ঢাকায় পুলিশের উপর হামালার চেষ্টায় বোমায়  যে আলামত পাওয়া গিয়েছিল তার সাথে মিল রয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে সাংবাদিকদের জানান রেডি আইইডি, প্রচুর পরিমাণ বিস্ফোরক ও সেনসিটিভ কেমিক্যাল উদ্ধার করা হয়। খেলনা পিস্তল সুইসাইডালভেস্টও পাওয়া যায়।

তিনি বলেন অভিযান চলাকালে রুমি ও তার স্ত্রী অনু নামে দুজনকে আটক করা হয়।

মনিরুল ইসলাম বলেন গত এপ্রিল মাস থেকে ঢাকায় পুলিশের উপর যে পাঁচটি হামলার চেষ্টা করা হয়েছিল সেখানে যে বিস্ফোরকের আলামত পাওয়া গিয়েছিল এখানে পাওয়া বিস্ফোরকের সাথে মিল রয়েছে।

বোম্ব ডিসপোজাল ইউনিট বোমা ও বিস্ফোরক সামগ্রী নিষ্ক্রিয় করে।

কাউন্টার টেরোরিজম ইউনিট সোমবার ভোরে ফতুল্লার ঐ বাসাটি  ঘিরে রাখে। সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান চালায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com