বাংলা হেডলাইনস: টানা ছয় দিন দেশে আজ রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৯ই এপ্রিল সকাল ৮টা থেকে ১০ই এপ্রিল সকাল ৮টা পর্যন্ত জানানো হয় যে করোনায় কোন মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ০.৮০ শতাংশ ।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৬২ শতাংশ, পরশু ছিল ০.৭৭ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৬৫ শতাংশ, বুধবার ছিল ০.৬১ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৫২ শতাংশ, সোমবার ছিল ০.৭৮ শতাংশ, রবিবার ছিল ০.৭৯ শতাংশ, শনিবার ছিল ০.৮৮ শতাংশ এবং শুক্রবার ছিল ১.০৯ শতাংশ।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু হয়নি, পরশুও করোনায় কোন মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোন মৃত্যু হয়নি, বুধবারও কোন মৃত্যু হয়নি এবং মঙ্গলবারও করোনায় কোন মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,১২৩ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪২ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ০৬৫ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭০৭ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮,৮৮ ৬৪০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। গতকাল সুস্থতার হার ছিল ৯৬.৭২ শতাংশ।